Header Ads

"সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার" MSK New 24

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার

মাঠে থাকছে সেনাবাহিনী


ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হলে সেনাবাহিনী যা করতে পারবে
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়ার কারণে এখন থেকে সেনাসদস্যরা তল্লাসি চালানো, জব্দ করা, গ্রেফতার করার মতো সিদ্ধান্ত বা আদেশ দিতে পারবে। আগে এ ধরনের ব্যবস্থা নিতে বেসরকারি প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমোদন দরকার হতো। কিন্তু এখন কমিশন্ড সেনা অফিসাররা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন বা আদেশ দিতে পারবেন।

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা বিবিসি বাংলাকে বলেন, এ ধরনের নজীর অতীতেও রয়েছে। এটি আনইউজুয়াল কোন ঘটনা নয়।

এর ফলে সেনাবাহিনীর কমিশন্ড অফিসাররা বেআইনি জনতাকে ছত্রভঙ্গ করতে হলে যে সমস্ত ক্ষমতা সিআরপিসিতে দেয়া আছে সেসমস্ত তারা ব্যবহার করতে পারবে বলে জানান পুলিশের এই সাবেক মহাপরিদর্শক। ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা ধারাগুলোর কথা জানালে মি. হুদা বলেন, “ ওই ধারা মোতাবেকই দেয়া যায় তাদেরকে। কমিশন্ড অফিসাররা যখন চার্জ (ক্ষমতা গ্রহণ করা) নিবে তখন তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার এক্সেস (নির্বাহী ক্ষমতা প্রয়োগ) করতে পারে। জনস্বার্থে প্রয়োজনীয় মনে করছে বলেই সরকার করছে। এর নজীর আছে”।

মি. হুদা বলেন, “ সার্চ, সিজার (জব্দ করা) এসব ক্ষমতা। কিছু কিছু অপরাধ সংক্রান্ত যাদেরকে সার্চ করা লাগে, এরেস্ট করা লাগে সেই ক্ষমতাগুলো দেয়া হচ্ছে। ”

বাংলাদেশ সেনাবাহিনীর


*সংক্ষেপে মঙ্গলবার যা যা ঘটেছে:
সারাদেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে সেনাবাহিনীর কমিশন্ড অফিসাররা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তল্লাশী করা, জব্দ করা এবং গ্রেপ্তারও করতে পারবে বলে জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা।

*বাংলাদেশে গত কয়েকদিন ধরেই ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই মাসে ডেঙ্গুতে ৩০ জনের মৃত্যু হলো।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার ত্রাণ ও সমাজকল্যাণ তহবিল থেকে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ একশ কোটি টাকা অনুদান দিয়েছেন।
পহেলা অগাস্ট থেকে বাংলাদেশ পুলিশের ১৮৭ জন কর্মস্থলে অনুপস্থিত রয়েছে বলে জানা গেছে।

*অন্তর্বর্তী সরকার যেন নিজেরা নিজেদের ব্যর্থতার কারণ না হয়, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

*ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে যা ঘটছে, তা দেশটির ‘অভ্যন্তরীণ ব্যাপার’ তবে ভারত একটি স্থিতিশীল সম্পর্ক অব্যাহত রাখতে চায়।
দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের পরে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন আতিশী।

*আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দুইজন।

*সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে রিমান্ডে নেয়া হয়েছে। ফের রিমান্ডে সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন।

No comments

Powered by Blogger.